বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১২ নভেম্বর ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এই রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
এদিকে ঘোষিত লকডাউনকে ঘিরে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।
বুধবার সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্টসহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ; মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্রও যাচাই করা হচ্ছে।
অভিযানে ডিবি পুলিশ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল ও এলিফ্যান্ট রোড এলাকার হোটেলগুলোতেও অভিযান চালায় পুলিশ।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চলছে। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছিলেন বলে ধারণা।”
পুলিশ বলছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর তাদের তথ্য সিডিএমএস ডাটাবেজে যাচাই করা হয়; তাতে অনেকের বিরুদ্ধে আগের মামলা পাওয়া গেছে।
বিজিবি জানিয়েছে, আগামীকাল ঘোষিত লকডাউন কর্মসূচিতে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য রাজধানীতে বাহিনী মোতায়েন করা হয়েছে। কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করেছে তারা।