বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
প্রশাসনিক রদবদল •

ডিএমপিতে তিন এসির পদায়ন, নতুন দায়িত্ব পেলেন যারা


ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে রেজোয়ানা কবির প্রিয়া, মো. নজরুল ইসলাম ও মো. মাহফুজুর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়।

২৬ নভেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ 

ডিএমপিতে তিন এসির পদায়ন, নতুন দায়িত্ব পেলেন যারা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তিন কর্মকর্তার দায়িত্বে এ পরিবর্তন আনা হয়েছে।