জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৪ নভেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঢাকা শহরে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব নয়। সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। এসব সংস্থাকে একসঙ্গে কাজ করতেই হবে।”
ভবন নির্মাণে অনুমোদন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “যথাযথ নিয়ম মেনেই রাজউক ভবন নির্মাণের অনুমোদন দেয়। রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান করে জমা দেন, এই শর্তে যে রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করবেন।”
তিনি আরও উল্লেখ করেন, ভবন মালিকরা অনুমোদিত নকশা না মানলে তার দায়ভার রাজউকের নয়। “নকশা ভঙ্গের জন্য জরিমানা বা শাস্তি হলে সেটি মালিকদেরই বহন করা উচিত,” বলেন তিনি।
রাজউক চেয়ারম্যান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকল সংস্থার কার্যকর সমন্বন নিশ্চিত করতে হবে।