ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরও একদিনের ছুটি থাকবে। ফলে টানা তিন দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে, শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে থাকছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি স্বস্তি তৈরি হয়েছে এবং অনেকে এই সময়টিকে ঘোরাঘুরি বা পারিবারিক সময় কাটানোর সুযোগ হিসেবে দেখছেন।