মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


সিসি ক্যামেরা ও কড়া নজরদারির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়, যেখানে অংশ নিয়েছে ২ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী।

২১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ 

সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২ হাজার ৫শ‘ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পান্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড় প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আসা নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি মৃধা বলেন, হলের পরিবেশ অনেক সুন্দর রয়েছে। প্রথম দিনের পরীক্ষা তাই একটু ভীতি কাজ করছে। ইনশা আল্লাহ আজকের পরীক্ষা দেয়ার পর সব ঠিক হয়ে যাবে। 

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুর রহিম বলেন, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সকল প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান বলেন, কলাপাড়ায় ২০২৬ ইং সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ১০টি কেন্দ্রে মোট ২ হাজার ৫শ‘ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কর্মকর্তা, পরীক্ষা কেন্দ্র সচিব, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কক্ষ প্রত্যবেক্ষকদের সমন্বয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।