৩৮৬ রানে পাকিস্তান অলআউট, ২৭ রানের লিড বাংলাদেশের
১১ মে ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কয়েক দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি ছিল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের। অভিনয়, কনটেন্ট নির্মাণ ও চিত্রনাট্য লেখার ব্যস্ততার মধ্যেই সময় কাটছিল তাঁর। তবে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই তরুণী। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার প্রস্তুতি চলছে। সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগ আর আর্থিক সংকটে ভেঙে পড়া কায়সার হামিদ বলেন, “মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক বিল, আবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বড় অঙ্কের টাকা লাগছে। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, একটা জমির বায়নাও করছি। আজকের মধ্যেই সব শেষ করতে হবে।”
মেয়ের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওকে নিরাপদে সেখানে পৌঁছানো। দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে হয়তো একটা আশার জায়গা থাকবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।” কারিনার শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি বলেও জানান তিনি। তবে চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। কায়সার হামিদ বলেন, “অবস্থা অপরিবর্তিত। তবে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে।”
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হয়ে গত শুক্রবার লিভার ফেইলিউর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চিকিৎসার ব্যয়ও এখন পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে কায়সার হামিদের এক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন। সেই সময়ও বিপুল অর্থ ব্যয় হয়েছিল পরিবারের। এবার মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও সক্রিয় ছিলেন। তাঁর কাজের মধ্যে রয়েছে ‘ইনটান্টশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের কারণে তরুণ দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।