সোমবার, ১৮ মে, ২০২৬

চিরনিদ্রায় শায়িত কারিনা হামিদ, গজারিয়ায় সম্পন্ন দাফন


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ–এর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা হামিদ–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও ভক্তদের মাঝে।

১৮ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ 

চিরনিদ্রায় শায়িত কারিনা হামিদ, গজারিয়ায় সম্পন্ন দাফন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ–এর মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা হামিদ–এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তার নানা বাড়ির আঙিনায় দাফন কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় থেকে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। মরদেহ পৌঁছানোর পর এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হওয়ার পর তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের ভেলোরে নেওয়া হয়।

ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।