বাংলা কিউআরে নতুন বেশ কিছু সুবিধা চালুর নির্দেশ
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক কনসার্টের শুরুতে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্র সফরে মার্কিন র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর এটিই ছিল এড শিরানের প্রথম কনসার্ট। ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া হয়। শিরান জানিয়েছিলেন, স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাকলমোরকে সেখানে পারফর্ম করার অনুমতি না দেওয়ায় তাকে সফরে রাখা সম্ভব হয়নি।
ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের সফরের উদ্বোধনী শিল্পী এবং তার নিজের ব্যান্ডের সদস্যরাও সফর থেকে সরে দাঁড়িয়েছেন। ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরান বলেন, তিনি চান তার গান ‘বিভাজনের নয়, ঐক্যের; রাজনীতির নয়, মানবতার’ কথা বলুক।একই সঙ্গে ইসরাইলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার নিন্দা জানান তিনি। পাশাপাশি পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচারের’ও সমালোচনা করেন।
গাজা প্রসঙ্গে শিরান বলেন, ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানি দেখে তার হৃদয় ভেঙে গেছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের কীভাবে সহায়তা করা যায়, তা বোঝার জন্য তিনি বিভিন্ন পক্ষের মানুষের সঙ্গে কথা বলছেন। এড শিরানের এমন মন্তব্য তার সাম্প্রতিক কনসার্টকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই সামনে এলো। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শিল্পী ও সংগীতশিল্পীদের অবস্থান নিয়েও এ সময় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।