পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস
২০ জুন ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
মুক্তির আগেই বেশ চর্চায় ছিল বলিউড ও দক্ষিণী সিনেমার তারকাদের মেলবন্ধনে তৈরি চলচ্চিত্র ‘ককটেল ২’। অবশেষে গত শুক্রবার (১৯ জুন) মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি দেখার পর সামাজিক মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের একের পর এক পোস্ট। পরিচালক হোমি আদাজানিয়ার এই রোমান্টিক ড্রামা নিয়ে দর্শকদের মধ্যে এখন ‘নানা মুনির নানা মত’।
অভিনেতা শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা- এই ত্রয়ীর নতুন জুটিকে একদিকে যেমন ভালোবাসায় ভরিয়েছেন সবাই, ঠিক তেমনই উঠেছে সমালোচনার ঝড়ও। সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ সিনেমাটির অভিনয় ও আবেগঘন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন। সব মিলিয়ে নেটদুনিয়ায় একে ‘মিশ্র প্রতিক্রিয়া’ বলা চলে।
এই ত্রয়ী অভিনেতার মধ্যে অবশ্য কৃতি শ্যাননই তুলনায় দর্শকদের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন। অনেকে এই সিনেমাটিকে কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলেও অভিহিত করেছেন। এক নেটিজেন লিখেছেন, "পর্দায় কৃতি শ্যাননের উপস্থিতি রাশমিকা মান্দানাকে পুরোপুরি ছাপিয়ে গেছে।" আরেক নেটিজেন মন্তব্য করেছেন, "কৃতি শ্যাননই আক্ষরিক অর্থে ‘ককটেল ২’ সিনেমার প্রাণ সঞ্চার করেছেন।"
এদিকে রাশমিকা মান্দানার অভিনয়ে ততোটা খুশি হতে পারেননি সিনেমাপ্রেমী দর্শকরা। কিছু দর্শকের মতে, সহ-অভিনেতাদের তুলনায় রাশমিকার অভিনয় অনেকটাই ম্লান লেগেছে। কেউ কেউ এই সিনেমায় তার চরিত্র ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একে ‘অপ্রয়োজনীয়’ বলেও মনে করেছেন।
অন্যদিকে, শহীদ কাপুরের অভিনয় নিয়েও দু'রকম মত দেখা গেছে। বহু দর্শক যেমন তার চরিত্রের গভীরতা এবং দুই নায়িকার সঙ্গে অন-স্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন, ঠিক তেমনই আবার কারো কারো কাছে তার অভিনয় কিছুটা ‘অতিরঞ্জিত’ বলে মনে হয়েছে।
তবে সাধারণ দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সিনেমার বিজনেস অ্যানালিস্ট তরণ আদর্শ সিনেমাটিকে ইতিবাচক রেটিং দিয়েছেন। এটিকে ভিন্ন স্বাদের সিনেমা হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন, "প্রত্যাশা পূরণ করতে পেরেছে ‘ককটেল ২’। একই সঙ্গে অভিনেতাদের দারুণ অভিনয় এই সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে।" তিনি সিনেমাটির গান ও চিত্রনাট্যেরও বিশেষ প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খান, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমা ‘ককটেল’ মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর পর্দা কাঁপাতে এলো এর সিক্যুয়েল ‘ককটেল ২’।