৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ
২ আগস্ট ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার, গায়ক ও গীতিকার হাসান রহিম। আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। বর্তমানে চলমান বিশ্বসংগীত সফর ‘দিল কে পারদে’-এর অংশ হিসেবেই ঢাকায় আসছেন তিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনসার্টের তথ্য প্রকাশ করে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম। বর্তমানে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফলভাবে কনসার্ট করছেন এই শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি গান শোনাবেন তিনি।
কনসার্টটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। টিকিটের মূল্য ও বিক্রির প্ল্যাটফর্ম সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম পাকিস্তানের সমসাময়িক সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
এ ছাড়া তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের সমন্বয়ে তৈরি তার সংগীত তরুণ প্রজন্মের কাছে বিশেষ জনপ্রিয়। এর আগে গত ২৪ জুলাই পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় কনসার্ট করেন। রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। হাসান রহিমের আসন্ন কনসার্টের মধ্য দিয়ে বাংলাদেশে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনার ধারাবাহিকতায় আরও একটি বড় আয়োজন যুক্ত হতে যাচ্ছে।