ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বন্দিজীবন, কারাগারে রয়েছেন যারা
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে একদল ব্যক্তি তার স্টুডিওতে হামলা চালায়। এ সময় স্টুডিওর বিভিন্ন কক্ষের আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
হামলায় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সালমান মুক্তাদির নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করে হামলার বিষয়টি জানান। সেখানে তিনি স্টুডিওতে হামলা ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন।
ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমানকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’
তবে পুলিশ বলছে, ইসিবি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ছুরিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।