রাজকীয় সমাপ্তি • বিদায়ের ম্যাচে মেসির জাদু, ৩-০ গোলে বেনিনকে হারাল আর্জেন্টিনা
৮ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
নতুন ছবি প্রকাশ করেই আবারও ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। নীল পোশাকে তোলা এসব ছবিতে অভিনেত্রীর লুক, অভিব্যক্তি ও চোখের চাহনি নিয়ে প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।
ছবিগুলোতে বেশ আকর্ষণীয় সাজে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া। নীল পোশাকের সঙ্গে তার স্বাভাবিক অভিব্যক্তি এবং দৃষ্টির গভীরতা ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীদের মন্তব্যে ভরে যায় তার কমেন্টবক্স।
ছবির সঙ্গে জয়া লিখেছেন, "নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের"। তার এই আত্মবিশ্বাসী ক্যাপশনও নজর কেড়েছে অনুসারীদের। কেউ তার চিরতরুণ সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ নীল পোশাকে তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন।
জয়ার পোস্টে এক ভক্ত লিখেছেন, ছোটবেলায় যেমন দেখেছেন, এখনও নাকি তাকে একই রকম লাগে। আরেকজন মজার ছলে তার পোশাক ও সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন। অন্য এক অনুসারীর ভাষায়, নীল রঙের সৌন্দর্যের চেয়েও জয়ার পুরো "ভাইব" বেশি নজরকাড়া।
কেউ আবার লিখেছেন, সময় যত যাচ্ছে জয়া যেন আরও সুন্দর হয়ে উঠছেন। এমন নানা প্রশংসাসূচক মন্তব্যে সরব হয়ে উঠেছে তার পোস্টের মন্তব্যের ঘর।
দেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান পরবর্তী সময়ে ভারতীয় বাংলা সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। দুই বাংলায় একাধিক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কাজের খবরের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ছবি ও ব্যক্তিগত মুহূর্তের কিছু ঝলক অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আর জয়ার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।
এবারও তার ব্যতিক্রম হয়নি। নীল পোশাকে জয়ার নতুন ছবিগুলো প্রকাশের পর সৌন্দর্য ও স্টাইল নিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। পোস্টটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছে, পর্দার বাইরেও জয়ার উপস্থিতি কতটা আগ্রহ তৈরি করে।