এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ নভেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। হালকা কম্পনে ভবন দুলে ওঠায় অনেকেই আতঙ্কে নিচে নেমে আসেন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬.২ মাইল গভীরে। স্বল্প গভীরতার কারণে রাজধানী ঢাকাতেও এর কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত বলেন, “রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে”—এটি একটি স্বল্প-মাত্রার কম্পন হলেও নগরবাসী পরিষ্কারভাবে অনুভব করেছেন।
এ ঘটনার পর অনেক স্থানে ভবন থেকে বের হয়ে আসে সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।