বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ এপ্রিল ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
দেশে হাম প্রতিরোধে জরুরিভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান-এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই জরুরি টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী দিনে বিভিন্ন স্থানে উচ্চপর্যায়ের কর্মকর্তারা কর্মসূচির সূচনা করবেন। স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত পাবনা সদরে এবং স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী গাজীপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। অন্য কেন্দ্রগুলোতে সিভিল সার্জন ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুর সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদরসহ বিভিন্ন এলাকা। সরকারি সূত্র জানিয়েছে, এ কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি আরও বিস্তৃত করা হতে পারে বলেও জানা গেছে।