ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
দেশে হামের প্রকোপ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৫৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পরিসংখ্যানে আরও দেখা গেছে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন।
মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২০ জন মারা গেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়সীমায় সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।