জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
১৯ এপ্রিল ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
দেশে সংক্রামক রোগ হাম-এর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছেই। টিকাদান কর্মসূচি শুরুর পরও পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে ১৬৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৩ হাজার ৪৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১৮১ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।