২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
১৭ জুন ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি ও এর উপসর্গ নিয়ে একের পর এক শিশুর প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে সরকারের অবস্থান ও পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এর দায় এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়।” টিকা সংগ্রহ ও বিতরণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়ায় কারও কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সম্পাদিত হয়ে থাকে। সরকার বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব রোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করাসহ মজুত ব্যবস্থাপনা জোরদার করছে।
রোগ প্রতিরোধ ও সচেতনতার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, দেশে রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করা হয়েছে। তিনি আরও জানান, দেশে হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বর্তমানে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে।