সৌদি আরবে কর্মরতদের আকামা নবায়নে নতুন নিয়ম
২২ জুলাই ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৭০৮ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। সব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন। একই সময়ে পরীক্ষায় আরও ১৩৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৯ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা।
হাম সব বয়সী মানুষের হলেও শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুকেও জনস্বাস্থ্য বিশ্লেষণে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যু হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন। এ সময়ে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশেই সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।