মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

জাকার্তায় ট্রেন সংঘর্ষ: নিহত অন্তত ৪, আহত বহু


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। সোমবার বেকাসি তিমুর স্টেশনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৮ এপ্রিল ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ণ 

জাকার্তায় ট্রেন সংঘর্ষ: নিহত অন্তত ৪, আহত বহু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উপকণ্ঠে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগে থেকে একই লাইনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে পেছন থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই সংঘর্ষ ঘটে। এতে একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়ে যান।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন রেল সংস্থাকেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং অন্তত ৩৮ জন আহত হয়েছেন। এদিকে, দেশটির প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সংঘটিত এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।