মেসিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড: ৪১ বছর বয়সে রোনালদোর জোড়া গোল
২৫ জুন ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
ব্রাজিলের জার্সিতে প্রায় তিন বছর পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ব্রাজিলিয়ান নাম্বার টেন মাঠে প্রবেশের আগেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে গোল পাওয়া এই তরুণ স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন চোখ ধাঁধানো জোড়া গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। একই সঙ্গে গ্রুপ ‘সি’র সেরা দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে, ব্রাজিলের ‘সি’ গ্রুপের অপর সঙ্গী মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয় পেয়েছে। তিন ম্যাচ থেকে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট তুলেছে আফ্রিকার দলটি। তবে ব্রাজিলের চেয়ে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর ৭ মিনিটেই লিড নেয় ব্রাজিল। রাফিনিয়ার ইনজুরির কারণে শুরুতে একাদশে জায়গা পাওয়া তরুণ রায়ানের সহায়তায় জালে বল পাঠিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের মুখে স্কটিশ ডিফেন্ডারের নড়বড়ে নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে পা থেকে বল কেড়ে ভিনিকে পাস দেন রায়ান, আর সেখান থেকে সহজে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে (ইঞ্জুরি টাইম) ভিনি দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। দলকে ২-০ ব্যবধানে নির্ভার রেখে প্রথমার্ধ শেষ করেন তিনি। ভিনির এবারের গোলটি আসে দারুণ এক হেডে। গোলের একেবারেই মুখে ব্রুনো গিমারেজ ফাঁকায় থাকা ভিনিকে লক্ষ্য করে লম্বা করে বল বাড়ান, নিখুঁত হেডে বল জালে জড়াতে ভুল করেননি ভিনিসিয়ুস।
দলের তৃতীয় গোলটিতেও দারুণ এক অ্যাসিস্ট বা সহায়তা দিয়েছেন ব্রাজিলের মাঝমাঠের প্রাণভ্রোমরা ব্রুনো গিমারেজ। ম্যাচের ৬০ মিনিটে স্কটল্যান্ডের বক্সের ঠিক বাহির থেকে ছোট্ট ও নিখুঁত পাসে ম্যাথিউস কুনিয়াকে ফাঁকায় বল পাঠান তিনি। বাঁ পায়ের জোরালো শটে গোল করতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। টুর্নামেন্টে ভিনির চার গোলের পাশাপাশি এটি কুনিয়ার তৃতীয় গোল।
ম্যাচের সব আলো যখন ভিনি-কুনিয়াদের ওপর, ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর এই প্রথম ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন এই গ্লোবাল সুপারস্টার। নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে যোগ করেছে বাড়তি উদ্দীপনা।