বাংলাদেশ মেরামতে সরকারের থ্রি-আর কৌশল: প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
ভারতের পাঞ্জাবের ফাগওয়ারায় অবস্থিত লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ার পর রোববার ভোর থেকে উত্তেজনা তৈরি হয়। শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিক্ষোভের সময় কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রদর্শনের জন্য রাখা একটি মিগ-২৩ যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন। অন্য কয়েকজনকে একটি সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়েও প্রতিবাদ করতে দেখা যায়। এ ছাড়া শিক্ষার্থীরা জানালার কাঁচ ও কয়েকটি দোকানে ভাঙচুর চালান। পরে ফাগওয়ারা-জলন্ধর জাতীয় মহাসড়কও অবরোধ করেন তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হন। তাদের অভিযোগ, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ডেনকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশও জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অভিযোগের পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি