নতুন যুগের শুরু • বলিভিয়াকে উড়িয়ে নতুন যুগের সূচনা, নিকো পাজে মুগ্ধ আর্জেন্টিনা
১০ মে ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
দেশের বিভিন্ন জেলায় কাজ করার মানসিকতা সম্পন্ন প্রার্থীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে মোট ৩০০ জনকে নিয়োগ দেবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেড অনুযায়ী, যা ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। এছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বয়সসীমার ক্ষেত্রে ২০২৬ সালের ১ মে তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের সময় প্রার্থীকে ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ১১২ টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে প্রার্থীদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।