৩৮৬ রানে পাকিস্তান অলআউট, ২৭ রানের লিড বাংলাদেশের
১২ মে ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে। সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে কর্মী নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন নির্ধারণ করা হয়েছে ২০ ব্রুনাই ডলার। কর্মীদের সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।
দুই বছরের নবায়নযোগ্য চুক্তির আওতায় কর্মীদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া থাকা, চিকিৎসা ও বিমান ভাড়ার খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন কর্মীরা।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এ নিয়োগে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৬। আবেদন করার সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেল কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই আগ্রহীদের সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।