বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
রাতভর ঘুমের সময় আমাদের শরীর দীর্ঘক্ষণ পানিশূন্য থাকে। তাই সকালে উঠে পানি পান করা শরীরকে নতুন করে রিহাইড্রেট করার সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সজাগ করে তোলে।সকালে পানি পান করলে সেই ঘাটতি পূরণ হয় এবং শরীরের কোষগুলো পুনরায় সচল হয়ে ওঠে। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়ক ভূমিকা রাখে।
সকালে পানি পানের উপকারিতা নিচে তুলে ধরা হলো:
ওজন হ্রাস: ওজন কমাতে আগ্রহীদের জন্য এটি মহৌষধ। যত বেশি পানি পান করবেন, শরীরের মেটাবলিজম তত বাড়বে, যা বাড়তি মেদ বা ফ্যাট জমতে বাধা দেয়।
উজ্জ্বল ত্বক ও বিষমুক্ত রক্ত: পানি রক্ত থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করে দেয়। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়ে আমাদের ত্বকে, যা ত্বককে করে তোলে আরও উজ্জ্বল ও লাবণ্যময়।
মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি: মস্তিষ্কের প্রায় ৭৫% পানি। তাই সকালে পানি পান করলে একাগ্রতা বাড়ে এবং মাথাব্যথার সমস্যা থাকলে তা দূর হয়।
মাথাব্যথা দূরীকরণ: ঘুম থেকে ওঠার পর অনেকেরই ঝিমঝিম বা মাথাব্যথা অনুভূত হয়। এটি মূলত ডিহাইড্রেশন বা পানির অভাবের লক্ষণ। পানি পানের ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে এবং ব্যথা কমে।
হজম প্রক্রিয়ার সক্রিয়তা: রাতে হজম প্রক্রিয়া ধীর থাকে। সকালে এক গ্লাস পানি পান করলে পরিপাকতন্ত্র সজাগ হয় এবং সারাদিনের খাবারের বিপাক ক্রিয়া সহজ হয়।
মলাশয় পরিষ্কার ও পুষ্টি শোষণ: খালি পেটে পানি পানের ফলে মলাশয় বা কোলন পরিষ্কার হয়। ফলে শরীর পরবর্তী খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি সহজে শোষণ করতে পারে।
কোষ ও পেশি গঠন: সকালে নাস্তার আগে পানি পান করলে রক্তে লোহিত কণিকার উৎপাদন বৃদ্ধি পায় এবং শরীরের নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া দ্রুত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লিম্ফ্যাটিক সিস্টেমকে ভারসাম্যপূর্ণ রেখে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, যা আপনাকে সাধারণ ফ্লু বা সংক্রমণ থেকে রক্ষা করে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, সকালে পানি পানের অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পর সকালের নাস্তা করা উচিত। এছাড়া বরফ শীতল পানির পরিবর্তে কক্ষ তাপমাত্রার বা হালকা কুসুম গরম পানি পান করা শরীরের অভ্যন্তরীণ টিস্যুগুলোর জন্য বেশি উপকারী।
সুস্থ থাকতে এবং দিনভর কর্মচঞ্চল থাকতে প্রতিদিন সকালে এক গ্লাস পানি পানের এই সাধারণ অভ্যাসটি হতে পারে আপনার জীবনের সেরা বিনিয়োগ।