অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
১৮ আগস্ট ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ মূলনীতি সংযোজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
বিএনপির ফেসবুক পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।
পোস্টে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’-এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এসব পরিবর্তনকে জাতীয় সংসদের স্থাপত্য ও অভ্যন্তরীণ সাজসজ্জায় নতুন সংযোজন হিসেবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের পেছনের দেয়ালটি সংসদ ভবনের অন্যতম দৃশ্যমান অংশ। সেখানে নতুন করে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা স্থাপনের বিষয়টি দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।