রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আন্দালিভ রহমান পার্থ


সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। নতুন এ দায়িত্ব বণ্টনের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২২ আগস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ণ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আন্দালিভ রহমান পার্থ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। এর মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন দায়িত্ব বণ্টনের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি আইন পেশার সঙ্গেও যুক্ত পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন আন্দালিভ রহমান পার্থ।

নতুন দায়িত্ব পাওয়ার ফলে এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।