বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা


জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।

২৫ আগস্ট ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ 

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সুযোগ আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এটি শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি। অর্থাৎ নির্ধারিত সময়ের পর এ সুবিধা আর বাড়ানো হবে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো সুযোগ রাখা হয়নি।

সড়ক পরিবহন ও মহাসড় বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হবে। ফলে যেসব মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন বা রুট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা যেসব চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা প্রয়োজন, তারা ২৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করে জরিমানা ছাড়াই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।

সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচল করা মোটরযান মালিক ও চালকদের জন্য নিয়মিত কাগজপত্র হালনাগাদের সুযোগ তৈরি হলো। তবে নির্ধারিত সময়সীমাকে শেষবারের মতো বৃদ্ধি করা হওয়ায় সংশ্লিষ্টদের সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।