এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক।
বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক ও আর্থিক হিসাবের তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি ও পরিচয় যাচাইসংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং হিসাবের লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হয়েছে।
চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ঘটনার বিষয়ে নিজের বক্তব্য দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি জানান, এ ঘটনায় তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না। তবে বিএফআইইউ কেন তার ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে, সে বিষয়ে চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।