মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ


শারীরিক নানা জটিলতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ ব্যাহত হওয়ায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপen দেওয়ান। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সোমবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজকর্ম যথাযথভাবে পালন করতে গিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের যে গতিশীলতা রয়েছে, তা বজায় রাখা জরুরি। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থায় এই গুরুত্বপূর্ণ পদে অব্যাহতভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। দেশের এবং সরকারের কাজের স্বার্থেই তিনি এই সময়ে পদত্যাগ করাকে সমীচীন মনে করেছেন।

পদত্যাগপত্রে স্বাক্ষর করে দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্রটি সদয় গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত দীপেন দেওয়ানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।