এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
১৯ আগস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টকে ঘিরে ম্যাকাইতে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ম্যাচটির প্রতি দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও দ্রুত বেড়েছে। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। একই সঙ্গে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহ করতে দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে টিকিট বিক্রি হচ্ছে।
ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সই ম্যাকাই টেস্ট নিয়ে আগ্রহের মূল কারণ বলে মনে করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকদের মধ্যেও দ্বিতীয় টেস্ট ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয় সফরকারীরা।
পরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য দেয়। সেই লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য হবে সিরিজ জিতে ইতিহাস আরও সমৃদ্ধ করা। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করতে মরিয়া থাকবে অস্ট্রেলিয়া। ফলে ম্যাকাই টেস্ট ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের মধ্যেও উত্তেজনা বাড়ছে।