শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
একক লড়াই •

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি


সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মুশফিক, লিটন ও মিরাজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। ১১ চার ও এক ছক্কায় সাজানো তার শতকের দিনে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান।

৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ 

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মুশফিক, লিটন ও মিরাজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। ১১ চার ও এক ছক্কায় সাজানো তার শতকের দিনে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান।

সিলেট টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। তবে দলের এই বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে উজ্জ্বল তাওহিদ হৃদয়। ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

শনিবার (৭ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে ক্রিজে ছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও ৩৪ রান করে সাজঘরে ফেরেন মুশফিক।

এরপর উইকেটে আসেন লিটন দাস। তার সঙ্গে জুটি গড়ে নিজের প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করেন হৃদয়। অন্যদিকে, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন লিটন। দুটি বাউন্ডারি হাঁকালেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। ওয়ারিকানের বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। ৮ রানেই থামে তার ইনিংস।

লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজও দলের হাল ধরতে ব্যর্থ হন। ব্যক্তিগত ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ফলে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আরও ঘনীভূত হয়।

তবে একদিকে সতীর্থদের আসা-যাওয়ার দৃশ্য দেখলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন হৃদয়। দলের কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। দলের ব্যাটিংয়ে ধস নামলেও হৃদয়ের প্রথম টেস্ট শতকই এখন টাইগার সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর।