বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৮ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে। ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট।
অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওইদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনের মাধ্যমেই সব অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। এজন্য যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে টিকিট কাটতে হবে।