ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা, শাহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক
১৩ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
পবিত্র হজ পালনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসায় হজ পালন বৈধ হবে না।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা। এই নিয়ম সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য প্রযোজ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য কিছুটা ভিন্ন নিয়ম প্রযোজ্য। তাদের ক্ষেত্রে নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।
হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।