আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
২০ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
ওমরাহযাত্রীদের সুবিধা বাড়াতে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার আওতায় এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে। তবে সব মিলিয়ে দেশটিতে অবস্থানের সর্বোচ্চ সময় হবে ৯০ দিন।
সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। এ ছাড়া, সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
তবে হজ মৌসুমে এই ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি মাস জিলক্বদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সোমবার এক প্রতিবেদনে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএ জানায়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ করা, ধর্মীয় পর্যটন সম্প্রসারণ এবং সৌদি আরবে আগত মুসল্লিদের সেবার মান উন্নত করাই সরকারের মূল উদ্দেশ্য।