পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৩১ জানুয়ারী ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
আসন্ন হজের সার্বিক প্রস্তুতি ও ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমের হজযাত্রীদের আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে দেশের সকল সরকারি হাসপাতালে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের স্বাস্থ্যবিধি ও গাইডলাইন অনুসরণ করে প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষে সংগৃহীত ‘হেলথ ফিটনেস সনদ’ ভিসার আবেদনের জন্য অপরিহার্য। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, ফিটনেস সনদ ব্যতিরেকে কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না।
আবেদনের সময়সীমা ভিসা আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে সৌদি 'নুসুক মাসার' (Nusuk Masar) পদ্ধতিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রবাসী ও দেশীয় হজযাত্রীদের করণীয় নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ও দেশের অভ্যন্তরের সকল হজযাত্রীকে নিকটস্থ সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা প্রক্রিয়ার জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই সব নথিপত্র সংগ্রহ করে আবেদন করা জরুরি।
চলতি বছর হজের নিয়মকানুন আরও কড়াকড়ি করায় সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।