ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা গেছে, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।