বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত


উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন।

১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ 

শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে বাংলাদেশ শিশু একাডেমি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিশুরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। এছাড়া একাডেমি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা আগত দর্শক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার রমনাসহ দেশের বিভিন্ন স্থানে ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মঙ্গল শোভাযাত্রা ও অন্যান্য উৎসব উদযাপিত হচ্ছে।