প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ
২২ এপ্রিল ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন-এর টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) বা সরকার কর্তৃক অনুমোদিত ক্ষেত্রে কেবল বন্দরের নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনায় নেওয়া হয়।
তিনি আরও বলেন, বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা বাড়াতে বিভিন্ন টার্মিনাল দেশি-বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বর্তমানে বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে।
এছাড়া কর্ণফুলি নদী-এর ডান তীরে লালদিয়া চর এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনাল-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
মন্ত্রী বলেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো বন্দরের দক্ষতা বৃদ্ধি, পণ্য খালাসের গতি বাড়ানো এবং দেশের বৈদেশিক বাণিজ্যকে আরও গতিশীল করা।