বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দেশে নতুন ভোটার যুক্ত হয়েছে ৬ লাখ ২৮ হাজার


দেশে ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এতে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দেশে নতুন ভোটার যুক্ত হয়েছে ৬ লাখ ২৮ হাজার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে নতুন করে আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার যুক্ত হয়েছেন। এর ফলে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে চলতি সময় পর্যন্ত এই নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

নতুন হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন। আর নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এদিকে নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচন সংক্রান্ত বিধিমালার তুলনামূলক রূপরেখা তৈরির নির্দেশও দিয়েছে বলে জানা গেছে।