এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ মে ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম এখন ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। এতে বলা হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছিল কমিশন।
নতুন মূল্যবৃদ্ধির ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে ব্যয় বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।