সৌদি আরবে কর্মরতদের আকামা নবায়নে নতুন নিয়ম
২২ জুলাই ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। দেশের বস্ত্রখাতের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, যা অতীতের কোনো সরকার কার্যকরভাবে সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শওকত আজিজ জানান, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের পাশাপাশি বস্ত্রশিল্পের আর্থিক সমস্যাগুলো নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত উদ্যোক্তারা সরকারের পাশে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
বিটিএমএ সভাপতি বলেন, সরকার ইতোমধ্যে বস্ত্রখাতের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত উচ্চপর্যায়ের কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
তিনি আরও বলেন, বর্তমানে বন্ধ ও আংশিকভাবে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করা গেলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক বাজারে ডাম্পিংয়ের কারণে তৈরি হওয়া অসম প্রতিযোগিতার বিষয়েও সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।