যুক্তরাষ্ট্রে চালু হলো ইলন মাস্কের ‘এক্স মানি’
৩০ জুলাই ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন করে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের অর্থসংকট নিরসন ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেতু বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তর-সংক্রান্ত আইনি জটিলতা বর্তমানে সিঙ্গাপুরে সালিশি (আরবিট্রেশন) প্রক্রিয়াধীন রয়েছে। এ কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। তবে এই সময়েও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের নির্মাণকাজ অব্যাহত রেখেছে।
এ পরিস্থিতিতে গত ২৯ জুলাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তার কার্যালয়ে শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে প্রকল্পের বিকল্প অর্থায়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সেতু বিভাগের সচিব বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশ চালুর পর প্রত্যাশার চেয়েও বেশি যানবাহন চলাচল করছে। ফলে পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে বিনিয়োগকৃত অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতারসহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।