মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাজুসের নতুন দামে সোনা-রুপা বিক্রি, ভরি ২২ ক্যারেট ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দামে নিয়মিত পরিবর্তন আসছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম সমন্বয়ের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ 

বাজুসের নতুন দামে সোনা-রুপা বিক্রি, ভরি ২২ ক্যারেট ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দামে নিয়মিত ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম সমন্বয় করায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে একই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা, মান ও কাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপা কেনাবেচা হচ্ছে।