সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরে ১৯ দিনে দেশে রেমিট্যান্স ১৮৭ কোটি ৭০ লাখ ডলার


চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে দশমিক ৪ শতাংশ।

২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ 

সেপ্টেম্বরে ১৯ দিনে দেশে রেমিট্যান্স ১৮৭ কোটি ৭০ লাখ ডলার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর- এই তিন দিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।