আবারও বাড়ল জ্বালানি তেলের দাম: অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটারে বাড়ল ৫ টাকা,
২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এই নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
দফায় দফায় দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি চাপের মুখে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।