বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৩০ নভেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
সচিবালয়ের নতুন ভবন, অর্থাৎ ১ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা আড়াইটার দিকে ভবনের ১০ তলায় আগুন লাগে। আগুন লাগার পরপরই ভবনজুড়ে বারবার ফায়ার হুইসেল বাজতে শুরু করে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে রাফিউল ইসলাম নামের এক কর্মকর্তা জানান, “হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।”
আরেক কর্মচারী বলেন, “প্রথমে মনে হয়েছিল সিগারেটের ধোঁয়া। কিন্তু পরে দেখি বড় আকারে ধোঁয়া ছড়াচ্ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনো কেউ বলতে পারছে না।”
ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয় রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে বড় ধরনের আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ২০০ কক্ষ পুড়ে যায়। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া তখন জানান যে প্রতিটি তলায় ৪০ থেকে ৫০টি করে কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগুন লাগার ১১ দিন পর পুনরায় ভবন সংস্কার শেষে কাজ শুরু হয়।
নতুন করে ১ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ড সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।