বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। হালকা এই কম্পনে অনেক এলাকাবাসী ঘুম থেকে জেগে ওঠেন। তবে প্রাথমিকভাবে কোথাও কোনো ধরনের ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার এবং উৎপত্তিস্থল টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে। আন্তর্জাতিক এই সংস্থাও কম্পনের মাত্রা ৪.১ বলে নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। পরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরেও ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হওয়ায় সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে। তবে ভূমিকম্পগুলোর মাত্রা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।