শনিবার, ৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত, আহত ১


সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ 

সিরাজগঞ্জে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত, আহত ১
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে বাসটি সজোরে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন আরোহীর মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, "দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।" নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।