ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির সাম্প্রতিক কিছু ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। নীল শাড়িতে মোহনীয় সাজে ধরা দিলেও ছবিগুলোর আড়ালে যেন কিছুটা আক্ষেপের ছাপও রয়েছে। নিজের সেই অপূর্ণ ইচ্ছা ভুলে থাকতে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বইকেই সঙ্গী করেছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবি গুলোতে তাকে নীল রঙের দৃষ্টিনন্দন শাড়িতে দেখা যায়। পরিপাটি খোঁপা, হালকা সাজ আর মুখের মৃদু হাসিতে বেশ স্নিগ্ধ উপস্থিতি ছিল তার। তবে ছবি গুলোর সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হুমায়ূন আহমেদের বই "তন্দ্রাবিলাস"।
কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো পাতা উল্টাতে দেখা গেছে পরীমণিকে। ছবিগুলোর সঙ্গে নিজের মনের কথাও জানিয়েছেন তিনি। শরতের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার ইচ্ছা পূরণ না হওয়ায় বই পড়েই যেন সেই অপূর্ণতা কাটানোর পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।
পরীমণির এই পোস্টের পর ভক্তদের মধ্যেও বেশ সাড়া পড়ে। অনেকেই তার সাজ ও স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। একই সঙ্গে হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করার বিষয়টিও নজর কেড়েছে অনুসারীদের।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগেও "স্বপ্নজাল" ও "গুণিন" এ কাজ করেছেন তিনি। এবার এই নির্মাতার নতুন ওয়েব ফিকশন "সেপারেশন" এ আবারও দেখা যাবে তাকে।
নতুন এই প্রজেক্টে পরীমণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। ফলে ব্যক্তি জীবনের নানা অনুভূতির পাশাপাশি নতুন কাজ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।