ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৩০ মার্চ ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকার সমপরিমাণ, দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে।
তিনি আরও জানান, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। পাচার হওয়া সেই অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ। তাদের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাচারকৃত অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম এখনো চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তও অব্যাহত আছে।